

সেলিম মাহবুব (ছাতক): ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নে নবগঠিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন জনতার স্বপ্ন’র অভিষেক অনুষ্ঠান জাউয়া বাজারস্হ স্হানীয় আকিল কমিউনিটি সেন্টারে শনিবার অনুষ্ঠিত হয়েছে।জনতার স্বপ্ন’র প্রেসিডেন্ট প্রভাষক গৌছুল হক নাঈম এর সভাপতিত্বে ও মহাসচিব সৈয়দ রুহুল আমিন, মুন্সী জামাল উদ্দিন ও হাবিবুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের জিপি আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য, প্রস্তাবিত স্বতন্ত্র উপজেলা জাউয়া বাজার বাস্তবায়ন পরিষদ এর আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ রাজ উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেটস্হ ছাতক সমিতির সাবেক সাধারন সম্পাদক ছাতক উপজেলা আওয়ামীগ নেতা আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা যুবলীগের সভাপতি ও ঐতিহ্যবাহী জাউয়া বাজার ইউনিয়নের সফল চেয়ারম্যান মুরাদ হোসেন, সিংচাপইড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন, জাউয়া বাজার সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মাহমুদ আলী, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফতাব উদ্দিন, সিলেট জজকোর্ট’র আইনজীবি সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড.শাহাব উদ্দিন, সৌদি প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী ছাতক উপজেলা যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ছাতকস্হ জাউয়া বাজারে আলহাজ্ব আব্দুল মান্নান ট্রাস্ট’র পরিচালক নবপ্রতিষ্ঠিত জনতার স্বপ্ন’র ভাইস প্রেসিডেন্ট ও সমাজসেবক আলহাজ্ব জসীম উদ্দিন ভূঁইয়া, সৌদি প্রবাসী জাউয়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আফরুজ আলী, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা ছাতকের দক্ষিন খুরমা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গোলাম আজম তালুকদার নেহার, জাউয়া ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশহাদুল হক, প্রভাষক সোহেল আহমদ, ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক, জনতার স্বপ্ন’র উপদেষ্ঠা ও সাংবাদিক নূর মিয়া রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাউয়া বাজারস্হ জনতার স্বপ্ন’ সংগঠনের মিসবাহ আহমদ, সাইদুর রহমান সাঈদ, আব্দুল ছালাম, অলিউর রহমান বকুল, মামুন হোসেন সোহেল, মাওলানা আব্দুস সামাদ প্রমুখ।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শরীফ আহমদ।অনুষ্টানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে উপস্হিত অতিথিবৃন্দ, উপদেষ্ঠা মন্ডলী, কার্যকরী পরিষদ ও সাধারণ পরিষদ’র সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করা হয়।অতিথিবৃন্দ ও উপদেষ্ঠা মন্ডলীর সদস্যদেরকে “জনতার স্বপ্ন”র পক্ষ থেকে ক্রেষ্ট উপহার দেয়া হয়েছে। অনুষ্ঠান শেষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তালিকাভূক্ত করে জনতার স্বপ্ন’র লগো সম্বলিত ছাতা প্রদানের উদ্বোধন করা হয়। অভিষেক অনুষ্ঠান শেষে তরুণ ব্যবসায়ী, বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব জসীম উদ্দীন ভূঁইয়ার সম্মানে এক বিদায়ী সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব জসীম উদ্দীন ভূঁইয়া তার বক্তব্যে উল্লেখ করেন, আমি জনতার স্বপ্ন’র একজন ভাইস প্রেসিডেন্ট মনোনীত হওয়ায় জনতার স্বপ্ন সংশ্লিষ্ঠ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তিনি সংগঠনের সাফল্য কামনা করেছেন ও সংগঠন কে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।