

বাংলাদেশের ছেলে আমি
সবুজ গাঁয়ে থাকি
রঙ তুলিতে মনের মতো
দেশের ছবি আঁকি।
নদীর স্রোতের ঢেউয়ের ছবি
পালতোলা নাও-মাঝির ছবি
মাচ্ছারাঙ্গা পাখির ছবি
বটের ছাঁয়ায় আমি কবি।
আরো কতো আঁকাআকি
আমি মায়ের কাছে থাকি
নকশীকাঁথার মাঠে –
পড়ার সময় মন চলে যায়
পদ্মা ব্রীজের ঘাটে।
ইলিশ মাছের ছবি আঁকি
রুই,কাতলা, বোয়াল,টাকি
শাপলা বিলের জলে-
নানান রকম মাছেরা সব
সাঁতার পানির তলে।
আকাশ হতে চিলের জুটি
ছুঁ মেরে নেয় পাবদা-পুঁটি
দূর থেকে ঐ দূরে-
রাখাল ছেলে বাজায় বাঁশী
অতি মোহন সূরে।
সারাটা দিন ক্লান্ত থেকে
ছবি আঁকার স্বপ্ন রেখে
মায়ের কাছে আসি-
আঁচল দিয়ে ঘাম মুছে দেয়
আদর,সোহাগ-রাশি।
মায়ের মুখে হাসি
গাঁ কে ভালোবাসি।
লেখক: এম.আর.মনজু