শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ময়মনসিংহে বিএনপির গণসমাবেশ শুরু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৫৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বেলা দুইটার দিকে ময়মনসিংহ শহরের পলিটেকনিক মাঠে এই সমাবেশ শুরু হয়।

দুপুর সোয়া দুইটার দিকে সমাবেশ মঞ্চে উঠেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করছেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

সমাবেশে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ বিএনপির নেতা–কর্মীরা উপস্থিত হয়েছেন। তবে সমাবেশে আসতে তাদের বাধার সম্মুখীন হতে হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

ময়মনসিংহের সমাবেশস্থলে জড়ো হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনাকীর্ণ হয়ে উঠে সমাবেশস্থল ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ। স্লোগান, মিছিল আর বাদ্যের তালে তালে মুখরিতে হয়ে উঠে পুরো এলাকা।

শনিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় সমাবেশের ঘোষণা দেয়ার পরপরই বৃহত্তর ময়মনসিংহের চার জেলা ও আশপাশের নেতা-কর্মীরা সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু সরকার দলীয় লোকজন বিএনপির নেতা-কর্মীরা যাতে সমাবেশে আসতে না পারেন, এ জন্য বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ করে দেন।

পাশাপাশি সড়কে লাঠি নিয়ে অবস্থান করে সমাবেশে যোগ দিতে আসা লোকজনকে বাধা দিতে থাকেন। কিন্তু এসব বাধা উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতা-কর্মী ও সমর্থকেরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102