শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: লাঠিসোঁটা ছাড়া আইন মেনে সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এসময় অপর এক প্রশ্নের জবাবে, রাত থেকেই বিএনপির কমীরা সমাবেশস্থলে কেন বসে থাকবে এমন প্রশ্ন তুলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমি সবাইকে বলবো তারা (বিএনপি) যেন তাদের ভাষা, তাদের বাক্য, সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কাউকে এমন কিছু না বলেন, যেন তারাও যে বিক্ষোভ প্রকাশ করেন, প্রতিরোধ তৈরি করেন। যত ঘটনাই ঘটেছে আমাদের দুদলের মধ্যে, এমন ধরনের স্লোগান বা কিছু বাগবিতণ্ডা হয়েছে সে জন্য এই ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি। আর রাতেই সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে। সেটাও আমাদের জিজ্ঞাসা?

আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা যদি রাস্তা অবরোধ বা ভাঙচুর করেন, জনগণের দুর্বিষহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে কি না…সমাবেশে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যেন ভাঙচুর বা অন্য কিছুতে লিপ্ত না হয় সেটা খেয়াল রাখবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেতাকর্মীদের ঘোষণা দিয়ে বলে দেয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসেন। এটা কী ইঙ্গিত বহন করেছিল আমরা সেটা জানতাম না, জানিও না।

আমরা লক্ষ্য করেছি, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপর তাদের দলীয় পতাকা উড়িয়ে তারা এসেছেন। এগুলো মিন করে কী আপনারা জানেন। বিএনপি নির্বিঘ্নে তাদের রাজনৈতিক কার্যক্রম চালালে আমাদের কিছু বলার নেই। কিন্তু লাঠিসোঁটা বহন করা আইনসিদ্ধ নয়।

তিনি বলেন, সবাই আইন মেনে চলবে। সবাই সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে এটাই আমি আশা করি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102