রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ব্রিটিশ অর্থমন্ত্রী বরখাস্ত, দায়িত্ব পেলেন জেরেমি হান্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এর একদিন আগেই যদিও পদত্যাগ করছেন না বলে জানিয়েছিলেন কোয়ার্টেং। তবে এর কয়েক ঘণ্টার ব্যবধানে তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেরেমি হান্টকে। এ খবর দিয়েছে বিবিসি।

ডাউনিং স্ট্রিট থেকে এরইমধ্যে নতুন নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। হান্ট এর আগে বৃটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছিলেন। তবে দৌড়ে পিছিয়ে গেলে তিনি ঋষি সুনাককে সমর্থন করেছিলেন। জেরেমি হান্ট এ বছর নিয়োগ হওয়া চতুর্থ অর্থমন্ত্রী।

বিবিসি জানিয়েছে, কোয়ার্টেং নিজেই তার টুইটার অ্যাকাউন্টে দায়িত্ব চ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন। কোয়াসি কোয়ার্টেং বৃটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

বৃটেনের সবচেয়ে স্বল্পকালীন অর্থমন্ত্রী ছিলেন ইয়ান ম্যাকলিওড। ১৯৭০ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র ৩০ দিনের মাথায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মাথায়ই অর্থমন্ত্রীকে বরখাস্ত করলেন লিজ ট্রাস। তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখনই এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ ছাড়া অভিবাসী চ্যালেঞ্জসহ তাকে নানামুখী চাপের মধ্যে দায়িত্ব নিতে হয়।

টুইট বার্তায় কোয়ার্টেং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি আমাকে পদত্যাগ করতে বলেছেন, আমি সেটা মেনে নিলাম। দায়িত্ব গ্রহণের পর কোয়ার্টেং তার ‘মিনি বাজেট’ ঘোষণা করেন। এর ফলে ডলারের বিপরীতে পাউন্ডের দামের রেকর্ড পতন হয়। পদত্যাগপত্রে নিজের অর্থনৈতিক পরিকল্পনার পক্ষ নিয়েছেন কোয়ার্টেং। তিনি বলেন, বৃটেন এখন ‘অত্যন্ত কঠিন’ সময় পার করছে। তাকে বরখাস্তের বিষয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী ট্রাসের। সূত্র: বিবিসি

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102