শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

কালো রং এর ব্যাগে মিলল সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। এসব স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। ভারতে পাচারের সময় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।

nagad-300-250

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে অগ্রভুলোট সীমান্ত দিয়ে ৩ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করছে। এমন ধরনের গোপন খবর পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। বিজিবি তাদের ধাওয়া করলে একটি কালো রং এর ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। পরে ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় অগ্রভুলোট সীমান্ত থেকে বিজিবির সদস্যরা ৫ কেজি ওজনের ৪৩টি স্বর্ণের বার জব্দ করেছে। এসব স্বর্ণের মূল্য সাড়ে ৩ কোটি টাকা। তবে পাচারকারীরা ভারতে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102