রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দমেলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) সদস্যদের ছেলেমেয়েদের জন্য দুইদিনের শিশু আনন্দমেলা শুরু হয়েছে। শিশু আনন্দমেলা উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

তিনি শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়াটাই বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশ নেয়াটাই মুখ্য।

ব্যবস্থাপনা কমিটির প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির পরিচালনায় অনুষ্ঠানে ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ভানু রঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন।

এ আয়োজনের প্রথম দিনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়সহ ৯টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় শতাধিক ছেলেমেয়ে অংশ নেয়। বিকেলে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতা চৌধুরী ও অনিমা মুক্তি গোমেজ। এ ছাড়া সকাল ১১টায় নারী সদস্য ও সদস্যদের স্ত্রীরা পিলোপাসিং ও দড়ি টানাটানিতে অংশ নেন।

আগামীকাল (১৫ অক্টোবর) শনিবার বিকেল ৩টায় সদস্যদের ছেলেমেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রয়েছে সদস্যদের স্ত্রী ও ১৫ থেকে ২১ বছরে মেয়েদের লুডু প্রতিযোগিতা। বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও বিচিত্রানুষ্ঠান।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102