বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন

‘ডিজিটাল নিরাপত্তার জন্য ডিজিটাল লিটারেসি’ কর্মশালা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সচেতন করতে উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউজেএনবি) এবং ঢাকার কানাডীয় হাইকমিশনের যৌথ আয়োজনে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘ডিজিটাল নিরাপত্তার জন্য ডিজিটাল লিটারেসি’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলস।

তিনি বলেন, ডিজিটাল যুগে গণতান্ত্রিক সমাজের একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন, যাতে প্রযুক্তিগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সুশীল সমাজকে শক্তিশালী করে, নাগরিক সম্পৃক্ততাকে উৎসাহিত করে ও মানবাধিকার রক্ষাকারীদের কার্যক্রম, জনগণের অংশগ্রহণ এবং মুক্ত ও স্বাধীন মতবিনিময়কে সক্ষম করে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

দিনব্যাপী প্রশিক্ষণ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. কাবেরী গায়েন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা, সাংবাদিক ও গণমাধ্যম প্রশিক্ষক গোলাম কিবরিয়া এবং ডব্লিউজেএনবির সমন্বয়কারী আঙ্গুর নাহার মন্টি বক্তৃতা করেন।

তারা ডিজিটাল নিরাপত্তা, তথ্য, ডাটা ও ডিভাইস সুরক্ষা এবং ডিজিটাল প্লাটফর্মে জেন্ডারভিত্তিক সহিংসতা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন মিডিয়ার ১২ সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অংশ নেন।

তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে ডিজিটাল প্লাটফর্মে নানা ধরনের হয়রানির অভিজ্ঞতা তুলে ধরেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।   

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102