বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

তুরাগে কয়েল কারখানায় আগুন: ধোঁয়ায় অসুস্থ-১৫

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

রাসেল খান, তুরাগ: রাজধানীর তুরাগের ভাটুলিয়া এলাকায় একটি কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নারী শিশু সহ মোট ১৫ জন আহত হয়েছে। অগ্নিকাণ্ডের পর কালো ধোঁয়া ছড়িয়ে পরায় কারখানার শ্রমিক সহ আশপাশের বসবাসকারি নারী শিশু সহ মোট ১৫ জন শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন।

আহত ঐ ব্যক্তিদের তুরাগ এবং উত্তরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্হানীয় লোকজন জানান, কয়েল কারখানায় আগুন লাগার কারনে কারখানাটির পাশে বসবাসকারী আবু তাহের ও তার সহধর্মীনি আমেনা খাতুন সহ আশেপাশের কমপক্ষে ১৫ জন ব্যাক্তি গুরুতর আহত হয়ে পরে।

আগুন লাগার পরপরই কয়েলের ধোঁয়া ছড়িয়ে পরে পুরো এলাকায়। বৃহস্পতিবার ভোর রাত ৫ টার দিকে তুরাগের ভাটুলিয়া এলাকায় রঙধনু, দোয়েল, শ্যামলী স্মার্ট নামের তিনটি মশার কয়েল কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

“দি লাইফ সেভিং ফোর্স” বাহিনীর উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার ভোর রাত ৫ টার দিকে তুরাগের ভাটুলিয়া এলাকার সোহাগ নামের মালিকানাধীন কারখানায় আগুন লাগে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশন থেকে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, এই কারখানায় রঙধনু, দোয়েল, শ্যামলী স্মার্ট নামের তিনটি মশার কয়েল তৈরি করা হতো। অগ্নিকান্ডের কারণে কারখানার প্রায় ৫ লাখ টাকার তৈরি কয়েলসহ কারখানার বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে। সময় মত ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর কারণে কারখানাটির প্রায় ১০ লাখ টাকার প্রয়োজনীয় আসবারপত্র ও বিভিন্ন সরঞ্জামাদি ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তিনি আরো বলেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102