রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। নিয়ম রক্ষার এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান তোলে বাংলাদেশ।

১৭৪ রানের লক্ষ্যটা বড় মনে হলেও পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজমের ব্যাটিংয়ে তা যেন হয়ে যায় একেবারেই ছোট। দুই ওপেনারের ফিফটিতে সাত উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান।

রিজওয়ান ও বাবর আজমের ১০১ রানের উদ্বোধনী জুটিতে শক্ত অবস্থান নেয় পাকিস্তান। মাঝে হাসান মাহমুদ জোড়া ধাক্কা দিলেও রিজওয়ান হাল ধরেন। তার সঙ্গে নওয়াজের ৩৬ বলে ৬৪ রানের জুটিতে ম্যাচ বের করে নেয় পাকিস্তান। রিজওয়ান ইনিংসের সাত বল বাকি থাকতে আউট হলেও নওয়াজ ২০ বলে পাঁচ চার ও এক ছয়ে ৪০ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করেন রেজওয়ান। এছাড়া বাবর আজম ৫৫, নেওয়াজ ৪৫ এবং আসিফ আলী দুই রান করেন। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ দুই উইকেট আর একটি উইকেট পান সৌম্য সরকার।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102