মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কাতা‌রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নজরুল ইসলাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৮৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: কাতা‌রে নতুন রাষ্ট্রদূত নি‌য়োগ দিয়েছে সরকার। কূটনী‌তিক মোহাম্মাদ নজরুল ইসলামকে দেশটিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মো. জসীম উদ্দীনের স্থলাভিষিক্ত হ‌বেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়।

পেশাদার কূটনী‌তিক নজরুল বর্তমা‌নে ইথিওপিয়ায় বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পালন কর‌ছেন। তি‌নি ইথিওপিয়ায় পাশাপা‌শি সুদান, দক্ষিণ সুদান, বুরুন্ডি ও আফ্রিকান ইউনিয়নে (এইউ) অনাবাসিক রাষ্ট্রদূতেরও দা‌য়িত্ব পালন কর‌ছেন।

বিসিএস ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা আগে রোম, কলকাতা ও জেনেভায় কর্মরত ছিলেন।

ইথিওপিয়ায় বাংলা‌দে‌শের রাষ্ট্রদূ‌তের দা‌য়িত্ব পাওয়ার আগে এ কূটনী‌তিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এ ছাড়া তি‌নি পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের বি‌ভিন্ন উইং‌য়ে কাজ ক‌রে‌ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন নজরুল। তিনি ফ্রান্স, নেদারল্যান্ডসে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102