শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

রওশন এরশাদের কমিটি বিলুপ্ত করলেন কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দলের দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রের ক্ষমতাবলে ময়মনসিংহ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‌‘ময়মনসিংহ জাতীয় পার্টি মানেই বেগম রওশন এরশাদকে জানে ও চেনে। গোলাম কাদের এমপির ক্ষমতাবলে কমিটি বিলুপ্ত ঘোষণা করায় আমাদের কিছু যায় আসে না। ইতোমধ্যে রওশন এরশাদ সবার সঙ্গে কথা বলে এক মাস আগে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি দিয়েছেন। সেই কমিটিতে ডাক্তার কে আর ইসলামকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মহানগর কমিটি গঠনের জন্য কে আর ইসলামকে আহ্বায়ক ও আব্দুল আউয়াল সেলিমকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন। মহানগর কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের জন্য প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ‘আগামী ২৬ নভেম্বর বেগম রওশন এরশাদের নেতৃত্বে সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এবং আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা রাখবে। রওশন এরশাদের নেতৃত্বে ময়মনসিংহে জাতীয় পার্টি ব্যাপক শক্তিশালী অবস্থানে আছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102