শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

অং সান সুচির আরও ৬ বছরের কারাদণ্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে বুধবার দুর্নীতির দায়ে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। যা গত বছর অভ্যুত্থানে তাকে পদ থেকে অপসারণের পর জান্তার আনীত অভিযোগের দোষী সাব্যস্ততার সর্বশেষ ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, সু চিকে ২টি দুর্নীতির মামলায় প্রত্যেকটিতে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। যেখানে তাকে ব্যবসায়ী মং উইকের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার ডলার ঘুষ নেয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অং সান সুচিকে ইতিমধ্যেই অন্যান্য মামলায় ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে যেগুলির উদ্দেশ্য ছিল তাকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেয়া। সর্বশেষ রায় ঘোষণা সুচির জেলের সময়সীমা ২৬ বছরে নিয়ে গেছে।

সাংবাদিকদের আদালতের শুনানিতে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে এবং সু চির আইনজীবীদের মিডিয়ার সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। তবে সূত্রটি যোগ করেছে, সু চি সুস্থ অবস্থায় আদলতে উপস্থিত হয়েছেন এবং আপিল আবেদন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, নির্বাচিত সরকারকে পতনের পর থেকে সামরিক বাহিনী তার শাসনের সমস্ত বিরোধিতার বিরুদ্ধে দমন করেছে, কিন্তু উল্লেখযোগ্য প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। সামরিক বাহিনীর দমন পীড়নে ২৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং সাড়ে ১২ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। সূত্র: এএফপি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102