রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দেবে অস্ট্রেলিয়া

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে সক্ষমতা বাড়াতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে চায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার দেশটির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। খবর আলজাজিরার।

অ্যান্থনি আলবানিজ বলেন, তার সরকার ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তিনি এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে বেসামরিক স্থাপনা ও লোকজনের ওপর বর্বর হামলা চালানোয় এ উদ্যোগ নিতে যাচ্ছে ক্যানবেরা।

দেশটির চ্যানেল-৭ টিভিকে বুধবার এ সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।    

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102