সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

বড় পর্দায় আসছে ফারিন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে যিনি নাম করেছেন তিনি তাসনিয়া ফারিন। অল্প সময়ের মধ্যেই নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। গত দুবছর অভিনয়ে নিজের মেধার স্বাক্ষর রেখে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এত অল্প সময়ে তালিকার শীর্ষে থাকা অভিনয়শিল্পীদের জন্য খুব কঠিন এবং চ্যালেঞ্জিং। কিন্তু ফারিন সেটা করে দেখিয়েছেন।

শুরু থেকেই তিনি যে নাটকগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন, নিজের মেধা, সুপ্ত প্রতিভা কাজে লাগিয়ে মন-প্রাণ উজাড় করে চরিত্রের গভীরে ডুবে গিয়ে অভিনয় করেছেন। নাটকে অভিনয়ের পাশাপাশি কয়েকজন নির্মাতার কাছ থেকে সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন বলে জানিয়েছেন ফারিন। তবে ভারতের কলকাতার অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’তে কাজ করার প্রস্তাব গ্রহণ করলেন সাদরে।

কারণে, গল্প শুনেই যেন এতে কাজ করার আগ্রহ জন্মায় তার। এরই মধ্যে লন্ডনের ত্রিশটিরও অধিক লোকেশনে ‘আরো এক পৃথিবী’ সিনেমার শুটিং করেছেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’তে আমি প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। প্রতীক্ষার এগারো বছরের জার্নির গল্প এটি। যেখানে প্রতীক্ষা নিজের আসল পরিচয়, নিজের প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা আসলে সিনেমা মুক্তির পর দেখতে হবে।

প্রথম সিনেমা হিসাবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। যখন যেভাবে কাজ করার কথা ঠিক সেভাবেই কাজ হয়েছে। বাংলাদেশের মতোই তারাও ভীষণ কো-অপারেটিভ। যে কারণে আমার একবারও মনে হয়নি আমি বাইরের কোন ইউনিটের সঙ্গে কাজ করছি। অতনু দাদা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি কী চান কী করতে হবে-সবই প্রস্তুত ছিল, আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। অপেক্ষা করছি প্রতীক্ষাকে পর্দায় দেখার জন্য।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102