রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে ৫৩ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ হলরুমে জন্মদিনের কেক কেটে ও আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর বুধবার এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আসাদ হোসেন মক্কু ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আকতারুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের উপজেলা ও পৌর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102