বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

মন্ত্রী মঙ্গলবার এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সংসদ সদস্য এ্যানি রহমান (৬৩) মঙ্গলবার আনুমানিক বেলা ১টা ৪৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102