বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

অবৈধ ক্ষমতা দীর্ঘকাল ভোগ করতেই বিএনপির কর্মসূচিতে বাধা: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার বিরোধী দলহীন রাষ্ট্রব্যবস্থা কায়েম করে অবৈধ ক্ষমতা দীর্ঘকাল ভোগ করতে চায়। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিতে লাগামহীনভাবে বাধা দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের মদদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা, গুরুতর আহত, বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করছে। এসবের পাশাপাশি বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশ পণ্ড করাকে তারা নিত্যদিনের স্বাভাবিক কর্মকাণ্ড হিসেবে গণ্য করছে।

সোমবার (১০ অক্টোবর) রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোকর‌্যালি শুরু করা হয়। র‌্যালি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিবর্ষণ, টিয়ার শেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে।

এ ঘটনায় যুবদল নেতা জাকির হোসেনকে গুলিবিদ্ধ ও ২৫ জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত হয়েছেন। তিনি এখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আজ যুবদল নেতা মারুফ, মাসুম, নাসির, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ, ছাত্রদল নেতা শাকিল ও মহিলা দল নেত্রী ডালিয়াসহ কমপক্ষে ১৫ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102