রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শুভ প্রবারণা পূর্ণিমায় সিলেটে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সংবাদদাতাঃ ‘বহুজন হিতায়,বহুজন সুখায়’ শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে ৯ অক্টোবর (রবিবার) সিলেটের কলাপাড়া ও ঘাসিটুলা এলাকার গরিব অসহায় ৫০টি (পঞ্চাশ) পরিবারের মাঝে মনচন্দ্র-শুশীলা, বিমান পটু ফাউন্ডেশন ও রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন এর উদ্যোগে “খাদ্য সামগ্রী ও বস্ত্রদান” করা হয়েছে।

বিতরণ উদ্বোধন করেন রেণুপ্রভা-প্রিয়রঞ্জন পরিচালক, সাংবাদিক উৎফল বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহিদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরীয়া মাসুক, সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক সালমা আক্তার সুমি, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া,  সমাজ কর্মী বিশিষ্ট ব্যবসায়ী  লিটন বড়ুয়া, দিলু বড়ুয়া, সেবু বড়ুয়া, তমাল কান্তি বড়ুয়া প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ণ-মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। সম্প্রীতির বাংলাদেশে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ), বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা, হিন্দুদের লক্ষীপূজা এবং খ্রিস্টানদের সানডে পালিত হচ্ছে এই পবিত্র দিনে পূণ্যভূমি সিলেটে উক্ত মানবিক ফাউন্ডেশনের এই মানবিক কাজকে সাধুবাদ জানাচ্ছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102