রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

বিশ্ব পারমাণবিক ঝুঁকির মুখোমুখি: বাইডেন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো পারমাণবিক ঝুঁকির সম্মুখীন বিশ্ব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, কিউবার মিসাইল সংকটের পর বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি।

পুতিন কোন পথে যাবেন, ওয়াশিংটন তা ‘বোঝার চেষ্টা করছে’ বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইলের উপস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জনএফ কেনেডির নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ও নিকিতা ক্রুশ্চেভের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কাছাকাছি চলে গিয়েছিল। এ পরিস্থিতিই কিউবার মিসাইল সংকট হিসেবে পরিচিত।

হোয়াইট হাউস বারবার বলে আসছে, পুতিন ‘পারমাণবিক শক্তি ব্যবহারের হুমকি’ দেওয়া সত্ত্বেও রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত তারা পারনি।

কিন্তু বৃহস্পতিবার বাইডেন পরিষ্কার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী সাফল্য পেতে থাকায় পুতিন কী প্রতিক্রিয়া দেখাতে পারেন তা বোঝার চেষ্টা করছেন ও তার ওপর সতর্ক দৃষ্টি রাখছেন তিনি।

নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির দাতাদের এক সমাবেশে বাইডেন বলেন, কিউবার মিসাইল সংকটের পর এই প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি পেয়েছি আমরা।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102