শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৩৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৭ অক্টোবর) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তারা আরও জানায়, তবে আগামী ৭২ ঘণ্টায় এর তেমন কোনো পরিবর্তনের আভাস না থাকলেও তৃতীয় দিনে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102