রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্যকালে পরিবেশবাদীদের বিক্ষোভ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আর্ন্তজাতিক ডেস্ক: কনজার্ভেটিভ দলের এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পরিবেশবাদীদের বিক্ষোভের সম্মুখীন হয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। খবর বিবিসির।

এ সময় বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা দেখা যায়, এ জন্য কারা ভোট দিয়েছে? নিচে লেখা ছিল গ্রিনপিস। যদিও সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয় নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

বিক্ষোভের সময় থেমে ছিলেন লিজ ট্রাস। এরপর ফের বক্তব্য শুরু করেন তিনি। এসময় জ্বালানি সংকট ও বিভিন্ন পদক্ষেপের বিষয়ে কথা বলেন ট্রাস।

‘গ্রিনপিস’ হচ্ছে একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। যারা কোনো সংহিস আন্দোলনে বিশ্বাস করে না। মূলত সবুজায়ন, শান্তি ও যেসব বিষয় পরিবেশের জন্য হুমকি সেসব ইস্যুতে কাজ করে সংগঠনটি।

কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে দলীয় প্রধান ও যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

করোনা মহামারির পর রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তীব্র জ্বালানি সংকটে পড়েছে যুক্তরাজ্য। মূল্যস্ফীতি বেড়ে আকাশচুম্বী হয়ে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অসহনীয়ভাবে। এর মধ্যেই ক্ষমতা গ্রহণ করেছেন ট্রাস। নিতে শুরু করেছেন নানা পদক্ষেপ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102