রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রীপরিষদ সদস্যগন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৮৫ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: টানা ১৮ দিন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৩ অক্টোবর) রাত সোয়া ১ টায় ঢাকায় ফিরেছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছালে মন্ত্রীপরিষদ সদস্যগন প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এর আগে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে সোমবার সকাল সাড়ে ৯টায় (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। খবর বাসসের।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে লন্ডন বিমানবন্দরে পৌঁছায়। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তার ১৮ দিনের সরকারি সফর শেষ করে, রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত ওয়াশিংটন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

শেখ হাসিনা ১৫ সেপ্টেম্বর সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডন যান। সেখানে তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া এবং তৃতীয় রাজা চার্লসের সিংহাসনে আরোহন অনুষ্ঠানে যোগদান করেন। ১৯ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার সময় তিনি ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনে ভাষণ দেন এবং এর পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102