রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বড় মেয়ের কবরে শায়িত হলেন বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক তোয়াব খানকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার বড় মেয়ে এশা খানের কবরে তাকে দাফন করা হয়। প্রবীণ সাংবাদিক তোয়াব খান নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

দাফনের আগে আজ গুলশান সেন্ট্রাল মসজিদে আছরের নামাজের পর তোয়াব খানের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার স্ত্রী হাজরা খান, মেয়ে তানিয়া খান, ছোট ভাই ওবায়দুল কবির বাচ্চু, ভাগ্নে সেলিম খান, ফুফাতো ভাই অভিনেতা তারিক আনামসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দাফন শেষে মরহুমের ছোটভাই ওবায়দুল কবির জানান, আগামী বুধবার বাদ আসর তোয়াব খানের বনানীর বাসায় মিলাদ মাফফিলের আয়োজন করা হয়েছে।

গত শনিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তোয়াব খান। তার বয়স হয়েছিল ৮৭ বছর। আজ সকাল ১০টায় তেজগাঁওয়ের দৈনিক বাংলা কার্যালয়ে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নিয়ে যাওয়া হয়। পরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবে জানাজার নামাজ শেষে তোয়াব খানের মরদেহ গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়।

স্বাধীনতার পর দৈনিক পাকিস্তান নাম পরিবর্তন করে দৈনিক বাংলা হলে সেটির প্রথম সম্পাদক হন তোয়াব খান। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব এবং পিআইবির মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102