রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

চাপের মুখে কর ছাড় পরিকল্পনা থেকে সরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: চাপের মুখে অপমানজনকভাবে আয়করের সর্বোচ্চ হার কমানোর পরিকল্পনা থেকে সরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস। 

নিজ দলের মধ্যে বিদ্রোহ ও অর্থ বাজারে সৃষ্ট টালমাটাল পরিস্থিতির মুখে সোমবার নিজ পরিকল্পনা থেকে তিনি পুরোপুরি সরে এসেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২৩ সেপ্টেম্বর ট্রাস ও তার অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং একটি নতুন ‘উন্নয়ন পরিকল্পনা’ ঘোষণা করেন। এতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়ের পাশাপাশি জাতীয় বিমা পরিকল্পনা ও স্ট্যাম্প শুল্কেও ছাড় দেওয়ার কথা বলা হয়। ব্যাপক সরকারি ঋণের মাধ্যমে অর্থায়ন করা এই পরিকল্পনা স্থবির অর্থনীতিতে গতি সঞ্চার করবে বলে আশাবাদ প্রকাশ করা হয়।   

কিন্তু পরিকল্পনাটি সরকারের ব্যাপারে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করে, পাউন্ডের মান এবং সরকারি বন্ডের মূল্য কমিয়ে দেয়। এটি বিশ্ব বাজারকে এমন মাত্রায় ধাক্কা দেয় যে ব্যাংক অব ইংল্যান্ড বাজারকে চাঙ্গা করার জন্য ৬৫ বিলিয়ন পাউন্ডের (৭৩ বিলিয়ন ডলার) একটি কর্মসূচী নিয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়। 

প্রধানমন্ত্রী ট্রাস বিবিসি টেলিভিশনে তার এ পরিকল্পনার পক্ষে বলার কয়েক ঘণ্টার মধ্যেই কোয়ার্টেং এক বিবৃতি প্রকাশ করে এটি কঠিন একটি শীতকালজুড়ে পরিবারগুলোকে সাহায্য করার বিস্তৃত উদ্যোগ থেকে তাদের মনোযোগ সরিয়ে নিয়েছিল বলে স্বীকার করেন।

বিবৃতিতে তিনি বলেন, ফলে ৪৫ শতাংশ কর হার বিলোপ করার দিকে আমরা আর এগোচ্ছি না, এটি ঘোষণা করছি আমি।

পরিকল্পনা পুরো উল্টে দেওয়ার এ সিদ্ধান্ত ক্ষমতায় আসার মাত্র চার সপ্তাহের মধ্যে ট্রাস ও কোয়ার্টেংকে বিশাল চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে পার হওয়া গত ছয় বছরে চার জন নতুন প্রধানমন্ত্রী দেখেছে ব্রিটেন।    

কোয়ার্টেং জানিয়েছেন, তিনি পদত্যাগ করার কথা বিবেচনা করেননি। ওই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত তিনি ও প্রধানমন্ত্রী ট্রাস মিলেই নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।  

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102