বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৪২৬ এই পর্যন্ত দেখেছেন

মোঃ শাহজাহান মিয়া,ঢাকা: এমনই ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্পটি চলমান। দ্বিতীয় ধাপে আগামী রোববার ২০ জুন আরো ৫৩ হাজার ৩৪০টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি অঞ্চলে গৃহহীনদের তালিকা করে মুজিব শতবর্ষ উপলক্ষে এই ঘর উপহার দেওয়া হচ্ছে। এর আগে প্রথম দফায় গত ২৩ জানুয়া‌রি দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি পাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছি‌লেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102