বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবসের উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বেলুন উড়িয়ে বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে উদ্বোধন করেন জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গন বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান প্রমুখ।

শিশুদের মধ্যে বক্তব্য রাখে নওশিন,তাওফিকা, সাদী, পূর্ণ,উপন্যাস ও কাব্য ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102