শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

অক্টোবরে ঘূর্ণিঝড়-বন্যার পূর্বাভাস

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: গত বছরের তুলনায় এবার দেশে বৃষ্টিপাতের প্রবণতা কম। বর্ষা মৌসুমেও স্বাভাবিক বৃষ্টির দেখা নেই অনেক অঞ্চলে। তবে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কম হলেও অক্টোবরে এসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর; সেইসঙ্গে ঘূর্ণিঝড় ও বন্যা হতে পারেও বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘চলতি অক্টোবর মাসে সামগ্রিকভাবে দেশের সব অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মাসে একটি থেকে দুটি লঘুচাপও হতে পারে। যার একটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে।

এছাড়া ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় কিছু স্থানে স্বল্প মেয়াদী আকস্মিক বন্যার শঙ্কার কথাও রয়েছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে। এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনদিন বিজলি চমকানোসহ মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। আর সারাদেশের বিভিন্ন জায়গায় বজ্রঝড়ের পূর্বাভাস রয়েছে তিন থেকে চার দিন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102