শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

জঙ্গি হামলার হুমকি নেই: র‍্যাব ডিজি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: পূজায় জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। সেই সঙ্গে ব্যাটালিয়নের কর্মতৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। উদ্ভুত যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত রয়েছি আমরা।

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাবের নবনিযুক্ত এই মহাপরিচালক।

জঙ্গি হামলা মোকাবিলায় প্রস্তুতির বিষয়ে তিনি আরও বলেন, জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে র‍্যাবের কমান্ডো টিম ও হেলিকপ্টার প্রস্তুত রয়েছে।

ভার্চুয়াল জগতে গুজব কিংবা মিথ্যা তথ্য নিয়ে র‌্যাব কাজ করছে বলে উল্লেখ করে খুরশীদ হোসেন বলেন, ভার্চুয়াল জগতে যেকোনো গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‍্যাবের সাইবার মনিটরিং টিম পর্যবেক্ষণ করছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102