বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সোমবার (৩ অক্টোবর ) সিলেট আউটডোর স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই পাকিস্তানের বোলারদের বোলিং তোপে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩ রান ৩ ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতান জ্যোতি ও লতা মন্ডল কিছুটা প্রতিরোধ গড়েন। তবে সেই প্রতিরোধও বেশিক্ষণ টিকেনি। দশম ওভারে দলীয় ২৭ রানে ১৯ বলে ১২ রান করে আউট হন লতা মন্ডল। এরপর দলীয় ৪২ রানে ৩০ বলে ১৭ রান করে আউট হন নিগার সুলতানা।

একপাশে সালমা খাতুন উইকেট আগলে রাখলেও দলীয় ৪৮ ও ৫৮ রানে সোবহানা মোস্তারী ও রিতু মুনির উইকেট হারায় বাংলাদেশ। ১৭ ওভার ৩ বল শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৫৮ রান। সালমা খাতুন ২২ বলে ১৯ রান করে অপরাজিত আছেন। বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘন্টার মতো বন্ধ থাকে। বৃষ্টি থামলে খেলার শুরুতেই আবারো উইকেট হারায় বাংলাদেশ দলীয় ৬৪ রানে নাহিদা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ ও নিদা দার নিয়েছেন ২ টি করে উইকেট।

৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। দুই ওপেনার মুনীবা আলী ও সিদ্রা আমিন উদ্বোধনী জুটিতে তোলেন ৪৯ রান। মুনীবা আলি ১৯ বলে ১৪ রান করে সালমা খাতুনের বলে আউট হন। এরপর ক্রিজে আসেন অধিনায়ক বিসমা মারুফ। সিদ্রা আমিন ও বিসমা মারুফ মিলে জয়ের আনুষ্ঠানিকতা সারেন। ৪৬ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় পাকিস্তানের মেয়েরা। সিদ্রা আমিন ৩৫ বলে ৩৬ ও মিসমা মারুফ ২০ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102