বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

তেতুলিয়ার মন্ডপগুলোতে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৩৫ এই পর্যন্ত দেখেছেন

খাদেমুল ইসলাম, তেতুলিয়াঃ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের উপলক্ষে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এব্যাপারে মডেল থানার ওসি আবু সাঈদ জানান, নিরাপত্তা রক্ষায় আইন শৃংখলা জোরদার করা হয়েছে।

আসন্ন দুর্গা পুজা পালনের লক্ষ্যে এ বছর ৬ টি
ইউনিয়নের মন্ডপে পুজা অনূষ্টিত হবে না বলে জানাগেছে। মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরি কাজ পুরোদমে চলছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা এ সব তথ্য জানান।দর্শনার্থীদে ভিড় যাতে না হয় সে দিকে লক্ষ্য থাকবে বলে নেতারা বলেন।

প্রতিটি মন্ডপে ঘন ঘন হাত সাবান দিয়ে ধৌত করা ও মাস্ক পড়া নিশ্চিত করার ব্যবস্থা জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

যে সকল মন্দির মন্ডপে প্রতিমা তৈরির কাজে কারিগরা দিনে রাতে ব্যস্ততা সময় পার করছেন সে গুলো হচ্ছে বাংলাবান্ধা, তিরনই হাট, তেতুলিয়া, শালবাহান, ভজনপুর ।

এ ব্যাপারে পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান কৃষ্ণ সামন্ত জানান,- ধর্ম যার তার উৎসব হবে সবার। কিন্তু সনাতন ধর্ম পালনে সকল স্বাস্থ্য বিধি মানতে হবে বলে তিনি জানান।

৯ টি পুজা মন্ডপ হচ্ছে সিপাই পাড়া, সর্বজনীন দুর্গা পুজা মন্ডপ,ভোলাজোত, তেতুলিয়া সদর, বড় দলুয়াগছ, জামরড়ীগুড়ি, চৌধুরী গছ, ভজনপুর, বম্মতোল ভদ্রেশ্বর দেবনগর উষাপাড়া,  পুজা মন্ডপ । এব্যাপারে  ভজনপুর  সর্বজনীন পুজা উদযাপ কমিটির সভাপতি শ্রী নিত্যান্দন সরকার জানান, পুজা পালনে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।



দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102