রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

গোলাবারুদের সংকটে রাশিয়ার সেনাবাহিনী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: গোলাবারুদের সংকটে পড়েছে রুশ সেনাবাহিনী। এমনই দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ বাহিনী গতকাল সাধারণ নাগরিকদের একটি বহরে হামলা করে যাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

এই হামলায় রুশ সৈন্যরা দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বলে এক বিবৃতিতে দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত বলেও এতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, জাপোরিঝিয়ায় এ হামলাই প্রমাণ করে রুশ সেনাবাহিনী গোলাবারুদের সংকটে রয়েছে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102