বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

সৌদি প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরে শেখ হাসিনার আমন্ত্রণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকনঃ সৌদিআরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন সৌদিআরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজির কাছে গতকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর তার নিজ কার্যালয়ে চিঠিটি হস্তান্তর করেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের দৃঢ় বন্ধন ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সমর্থন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

ত্র সময় রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও সহযোগিতা অব্যহত রাখা, আন্তর্জাতিক সংস্থায় একে অপরকে সমর্থন করা সহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা করেন।

সৌদিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ক্রাউন প্রিন্সকে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102