বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

আউলিয়া ঘাট নৌকা ডুবির তদন্তের মেয়াদ তিন দিন বাড়লো

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতাঃ মাড়েয়া আউলিয়া ঘাট নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন সময় বাড়ানো হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়। এর আগে, দুর্ঘটনার পরই জেলা ম্যাজিস্ট্রেট ঘটনা তদন্তে কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় একই সময়ে উক্ত দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে অতিরিক্ত ৩ কার্যদিবস সময় বৃদ্ধির আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম আবেদনটি মঞ্জুর করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102