সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের কমিটি গঠিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৩ এই পর্যন্ত দেখেছেন

শ‌হিদুল ইসলামঃ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীকে সভাপতি , সাধারণ সম্পাদক বিমলেন্দু পাল এবং সাংগঠনিক সম্পাদক মাছুমা টফি একাকে নির্বাচিত করে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের চূড়ান্ত কমিটি ঘোষিত হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পোয়েটসপিডিয়া-বাংলা রাইটার্স ক্লাবের আহ্বায়ক রাহনামা শাব্বীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

৪৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আশরাফ আহমেদ (যুক্তরাজ্য), শিল্পী স্নাতা (ভারত), আব্দুল হাসিব চৌধুরী, ইছমত হানিফা চৌধুরী, রনক চৌধুরী (যুক্তরাষ্ট্র), আলেয়া রহমান, জান্নাত আরা খান পান্না, সেনুয়ারা আক্তার চিনু ও ইশরাক জাহান জেলী।

সাধারণ সম্পাদক বিমলেন্দু পাল, সহ-সাধারণ সম্পাদক দেওয়ান নুর চৌধুরী, রওশন আরা বাঁশী, লিপি খান, চৌধুরী হাবিবা আক্তার, নাঈমা চৌধুরী ও রিপন আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক আহমাদ সালেহ ও শাহনাজ জুঁই।

কমিটির অন্যান্যরা হলেন দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শামসাদ (অর্থ সম্পাদক), সোহেনা আক্তার হেনা (প্রচার সম্পাদক), জুবের আহমদ সার্জন (সহ-প্রচার সম্পাদক), ওমর ফারুক (সহ-প্রচার সম্পাদক), তোফায়েল আহমদ জুমন মুক্তা (দপ্তর সম্পাদক), ফতহুল করিম হাসান (প্রকাশনা সম্পাদক), ইফতেহার আহমদ জাবের (সহ-প্রকাশনা সম্পাদক), মো. নজরুল ইসলাম (প্রযুক্তি বিষয়ক সম্পাদক), খান মোহাম্মদ জাহাঙ্গীর (সাংস্কৃতিক সম্পাদক), সাদ্দাম হোসাইন তুহিন ও আল আমিন (সহ-সাংস্কৃতিক সম্পাদক)।

এছাড়াও কার্যকরী কমিটির সদস্যরা হলেন মিহির মোহন, শিপারা শিপা, জুঁই ইসলাম, শহীদ আরবী, এমদাদ আলী, এমএমইউ শাকিল, মালিক ফাহাদ, লুৎফর রহমান, একতার হোসাইন, সুমাইয়া জান্নাত শায়লা, রাশেদ আহমদ, সালমান আহমদ, আলী আহমদ, রবিউল ইসলাম।

মূল কমিটির পাশাপাশি একইদিনে পোয়েটসপিডিয়া-বাংলার উপদেষ্টা কমিটির তালিকাও প্রকাশ করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা কবি কালাম আজাদ, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, বাচিকশিল্পী ও লেখক সাফিয়া খন্দকার রেখা, কবি শিউল মঞ্জুর, কবি ও শিক্ষক ইসমত আরা প্রধান, রিজিয়া রহমান (ভারত), কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কণ্ঠশিল্পী গুলে ফেরদৌস লতা, কণ্ঠশিল্পী ইলোরা আজমী, কবি সালমা খানম, কবি আজম আলী মাস্টার, কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবীব, কবি রোকসানা হক প্রমুখ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102