রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

ঢাকায় ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনল্যাসন (৬০)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর, ১১ নম্বর রোড, ৪৫ নম্বর ভবনের ‘মেরিনো হোটেল’ এর দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অসুস্থতাজনিত কারণে ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়ে থাকতে পারে।

উত্তরা পূর্ব থানার এসআই মো. মামুনুর রহমান জানান, খবর পেয়ে সকালে হোটেলটির দ্বিতীয় তলার ১০৮ নম্বর রুম থেকে মরদেহটি থেকে উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, তিনি চলতি মাসের ২০ তারিখে ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। গত রাতেও তিনি খাওয়া দাওয়া করেছেন। আজ সকালে তার এক চাইনিজ বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোন সাড়াশব্দ পাননি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন বাথরুমের ভিতর মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তারা তখন থানায় খবর দেন।

তিনি বলেন, টুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102