বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

দেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে: গয়েশ্বর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্দোলন কর্মসূচিতে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জিয়া মঞ্চের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, সরকারের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি হয়েছে সারাদেশে। গণতন্ত্র উদ্ধারে বিএনপি ঘোষিত কর্মসূচিতে বাধা এলেই, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। তিনি বলেন,কর্মসূচি সফল করবে জনগণ সরকারের কাছে সহযোগিতার আহ্বান জানিয়ে লাভ নেই।

গয়েশ্বর বলেন, শহীদদের রক্ত বৃথা যাবে না, যেতে পারে না। পথে পথে বাধা আসবেই, বাধা এসেছে সামনেও আসবে। বাধা অতিক্রম করেই অধিকার আদায়ে পথে নেমে আসবে মানুষ।

এ সময় ঢাকা বিএনপির দক্ষিণের আহবায়ক আব্দুস সালামসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102