মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সিলেটে স্ত্রী হত্যার দায়ে নতুন কেন্দ্রীয় কারাগারে প্রথম ফাঁসি কার্যকর

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪২৯ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস: দীর্ঘ ১৭ বছর আগে স্ত্রী হত্যার দায়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে সিরাজুল ইসলাম সিরাজ নামে এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সিলেটের নতুন কেন্দ্রীয় কারাগারে এটাই প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা।সিলেট জেলা ও দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১১টায় সিলেট কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।সিরাজুল ইসলাম হবিগঞ্জের রাজনগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।সিলেটের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন জানিয়েছেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ২০০৪ সালের মামলা। তার স্ত্রী শাহিদা আক্তারকে তিনি শাবল ও ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেট জেলা ও দায়রা জজ আদালতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক তার ফাঁসি ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এই রায়ের বিরুদ্ধে সিরাজ হাইকোর্টে জেল আপিল করেন। পরে ডেথ রেফারেন্সের আলোকে ২০১২ সালের ১ আগস্ট হাইকোর্ট সিরাজের জেল আপিল নিষ্পত্তি করে সিলেটের আদালতের রায়ই বহাল রাখেন।এই রায়ের বিরুদ্ধে সিরাজ সুপ্রিমকোর্টের আপিল বিভাগেও জেল পিটিশন দাখিল করেন। শুনানি শেষে আপিল বিভাগ ২০২০ সালের ১৪ অক্টোবর রায়ে সিরাজের আপিল বাতিল করে ডেথ রেফারেন্সের সিদ্ধান্তই বহাল রাখেন। এরপর সিরাজ প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে এ বছরের ২৫ মে রাষ্ট্রপতি তা না মঞ্জুর করেন।এদিকে কারাসূত্রে জানা গেছে, ফাঁসি কার্যকর করেন সেই জল্লাদ শাহজাহান। যিনি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাত নেতা আলী আহসান মুজাহিদ ও কাদের মোল্লার ফাঁসি কার্যকর করেছিলেন। শাহজাহানকে সোমবার বিকেলে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়।জানা গেছে, ফাঁসি কার্যকর করার আগে সিরাজের ইচ্ছে অনুযায়ী তার পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চে ওঠার আগে সিরাজ খুব শান্ত ছিলেন। কারা রীতি অনুযায়ী ফাঁসির মঞ্চে তোলার আগে সিরাজকে গোসল করানো হয়। এরপর বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে তওবা পড়ানো হয়।সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর আলম জানান, স্ত্রীকে হত্যার দায়ে সিরজুল ইসলাম সিরাজের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে তার আবেদন মঞ্জুর হয়নি। বৃহস্পতিবার রাত ১১টায় সিরাজের ফাঁসি কার্যকর হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102