সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

পঞ্চগড়ের নৌকাডুবিতে প্রানহানির ঘটনায় রেলমন্ত্রীর শোক প্রকাশ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০১ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে নৌকা ডুবিতে প্রানহানির ঘটনায় পঞ্চগড়-২ আসনের এমপি রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম( সুজন) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পঞ্চগড়ের বোদা মাড়েয়ার আউলিয়া ঘাট করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় গভীর শোক প্রকাশ করে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, মাড়েয়ার আউলিয়া ঘাটে নৌকাডুবিতে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, শিগগিরই মাড়েয়া ইউনিয়ন ও কালিয়াগঞ্জ ইউনিয়নের মধ্যকার বিভাজন করা দুই পাড়ের সংযোগ দিয়ে করতোয়া নদীতে শীঘ্রই ওয়াই স্টাইলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হবে। এজন্য দরপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুতই হাতে নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102