বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, মেজরসহ নিহত ৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০২ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাকিস্তানে এক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দেশটির সামরিক বাহিনীর ছয় সেনা সদস্য নিহত হয়েছেন। আজ সোমবার দেশটির সামরিক বাহিনী এই তথ্য জানায়। খবর এনডিটিভির।  

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের ছোট শহর খোস্তের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গতকাল গভীর রাতে ফ্লাইং মিশনে থাকা একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুইজন আর্মি মেজরসহ (পাইলট) ছয় সেনা নিহত হয়েছে।

তবে হেলিকপ্টারটির বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। হেলিকপ্টারটির কোন ধরনের সে সম্পর্কেও কিছু জানানো হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যে এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় সেই অঞ্চল বন্যার কবলে পরেনি।

এর আগে আগস্টের শুরুতে বেলুচিস্তানে দেশটির আরেক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে একজন শীর্ষ সেনা কম্যান্ডারসহ ছয়জন পাকিস্তানি বাহিনীর সদস্য নিহত হয়। সেই সময় হেলিকপ্টারটি বন্যার ত্রাণ বিতরণ অভিযানে ছিল।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102