শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

রাশিয়ায় স্কুলে বন্দুকধারীর হামলা নিহত ৬

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১৮৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ছয় ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। 

সোমবার (২৬ সেপ্টেম্বর)  বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার মধ্যাঞ্চলের ইজহেভস্ক শহরের একটি স্কুলে এ হামলা চালানো হয়। ওই সময়ে সেখানে ১ হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

হামলার পর পরই অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়। তবে কী কারণে  হামলা চালানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর পর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102