শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

এফবিসিসিআই সভাপতিকে সম্মাননা প্রদান করলো নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অর্থনীতি ও সমাজে অসামান্য অবদানের জন্য এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনকে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করলো নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি। ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশী ব্যবসায়ী নেতা নিজের দেশ ও সমাজের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সম্মাননা পেলেন।

শনিবার যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতিকে এ সম্মাননা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

এফবিসিসিআই সভাপতি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে নতুন দরজা খুলবে।

যুক্তরাষ্ট্রের মূল ধারার বাজারে বাংলাদেশী পণ্যের জনপ্রিয়তা বাড়াতে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউইয়র্ক আদালতের বিচারপতি সোমা সৈয়দ।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102