শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে পাট খেত থেকে চা দোকানীর মরদেহ উদ্ধার

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একটি পাট খেত থেকে আব্দুস সামাদ খান (৭০)নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ই জুন) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পিছনের পাট খেত থেকে মরদেহ টি উদ্ধার করা। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাত থেকেই চা দোকানী ওই বৃদ্ধ আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিল না। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় মসজিদের পিছনে পাট খেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কিভাবে বৃদ্ধটির মৃত্যু হল এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন পারিবারিক কলহ মারপিট এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে।তবে এ ব্যাপারে তদন্তের আগেই পুলিশ কোন কিছু মন্তব্য করতে রাজী হয়নি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102