বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

৮ শিল্পীর কণ্ঠে পূজার গান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গকেন্দ্রিক পূজা আয়োজনের একটা প্রধান অনুষঙ্গ হয়ে উঠেছে দুর্গাপূজা নিয়ে গান কিংবা মিউজিক ভিডিও নির্মাণ। অধুনা এই ট্রেন্ডের হাওয়া বইতে শুরু করেছে  আমাদের দেশেও। তারই ধারাবাহিকতায় এবারের পূজা-উৎসবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) প্রকাশ করতে যাচ্ছে ‘দেখা দাও মা’ শিরোনামে পূজার বিশেষ গানচিত্র। গানটি লিখেছেন ওপার বাংলার গীতিকার প্রসেন। সুর এবং সংগীতায়োজন করেছেন কিশোর দাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন সন্দীপন দাস, ধ্রুব গুহ, কিশোর  দাস, কেশব রায় চৌধুরী, প্রিয়াংকা বিশ্বাস, সুকন্যা মজুমদার, অনন্যা অচার্য ও অনিন্দিতা সাহা অথি। রমনা কালীমন্দিরে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। পূজার সাজে গানটির ভিডিওতে অংশ নিয়েছেন গানের শিল্পীরা। তাদের সঙ্গে নেচেছেন একঝাঁক নৃত্যশিল্পী।  গানটি প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর কর্ণধার এবং গানটির শিল্পী ধ্রুব গুহ বলেন, এবার দেবী দুর্গার হাতিতে চড়ে মর্ত্যে আসার ফলাফল কিছুটা স্বস্তিদায়ক হলেও, দেবী কিন্তু কৈলাশে ফিরে যাচ্ছেন নৌকায় করে, যার ফলাফল অশুভ কিছুরই ইঙ্গিত বহন  করে।

আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা এবার দেবী দুর্গার মাহাত্ম্য বন্দনাসহ দুর্গাকে মর্ত্যে এসে এই চলমান এবং আসন্ন বিপর্যয়গুলো থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য প্রার্থনামূলক একটা গান করেছি। গানটির কথা, সুর, গায়কি, সংগীতায়োজন এবং ভিডিও দর্শক শ্রোতাদের নিকট উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস। আগামী ৩০শে সেপ্টেম্বর মহাপঞ্চমীর দিন সন্ধ্যায় অবমুক্ত করা হবে ‘দেখা দাও মা’ গানটির ভিডিও।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102