

জেসমিন মনসুর: মৌলভীনাজার শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের যৌথ উদ্যোগে মৌলভীবাজার জেলার সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সার্ভিস প্রদানের জন্য অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামস উল ইসলামের মাধ্যমে আবুল খায়ের গ্রুপ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানভীর আহমেদ তরফদারের পক্ষ থেকে প্রাপ্ত অক্সিজেন সিলিন্ডার জেলাব্যাপী সার্ভিস প্রদানের জন্য ‘অক্সিজেন ব্যাংক’ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬জুন) শ্রীমঙ্গল রোডস্থ সাবেক প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন। ফ্রি অক্সিজেন সার্ভিস সেবায় বিভিন্ন সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাদারিস তরফদার ফাউন্ডেশন, মোহাম্মদ তৈয়ব সৈয়দা তাহেরুননেছা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সিলেটি দাতা গোষ্ঠী, মুরাদ খান ফাউন্ডেশন, সাদিয়া কমিউনিটি সেন্টার ও কচুয়া এমএমপি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সহ বিভিন্ন দানশীল ব্যাক্তিবর্গ। শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও দপ্তর সচিব সিরাজুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউ.কের উপদেষ্টা ডা. ছাদিক আহমদ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মসুদ আহমদ, মৌলভীবাজার ডিস্ট্রিক ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্লড ওয়াইড এর সভাপতি সৈয়দ নওশের আলী খোকন, সহ-সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, জেলা পরিষদ সদস্য সৈয়দা জেরিন আক্তার, মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠান চলাকালে ব্রিটেন থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বোরহান উদ্দিন সোসাইটির চীফ প্রেট্রন ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতিষ্ঠাতা চীফ কোঅর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর অক্সিজেন ব্যাংক প্রজেক্টে যারা অর্থ প্রদান ও অক্লান্ত পরিশ্রম করছেন সবাইকে স্যালুট জানানো সহ দেশে বিদেশে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীর সবাইকে এই রকম মহতি কাজে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সাধারণ শাহীন আহমদ চৌধুরী, মৌলভীবাজার ডিস্ট্রিক ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়াল ওয়াইডের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, অর্থ সম্পাদক মোহাম্মদ ফয়ছল মনসুর, সাংগঠনিক সম্পাদক লিপন আহমদ মেম্বার, শেখ বোরহান উদ্দিনের কোভিড-১৯ দাফন কাফন ও সৎকার টিমের টিম লিডার মুহাম্মদ রুয়েল খান আশরাফুল, (বিআইএস)এর অক্সিজেন সার্ভিসের টিম লিডার সোহানুর রহমান সোহান, মেধা যাচাই পরীক্ষার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, প্রচার ও প্রকাশনা সচিব দুলাল হোসেন জুমান, কার্যকরী পরিষদের সদস্য সোহেল আহমদ,ওমর ফারুক জুয়েল, নির্বাহী পরিচালক আব্দুল মুত্তাকিন শিপলু, ইয়াসিন তালুকদার, সিরাজুল ইসলাম,নাইম আহমেদ তালুকদার,শাহরিয়ার খাঁন সাকিব,আদনান ইমন, মোনাঈদ আহমদ মুন্না,মনসুর আলম দিপু, নাইম আহমদ সানি, আবুল মাসুম রনি প্রমুখ।