বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বাংলাদেশের বিরুদ্ধে

বিদেশে থেকে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে কুচক্রি মহল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

দেশের বাহিরে অবস্থান করে একটি মহল প্রযুক্তির অপব্যবহার করে আক্রমান্তক মিথ্যা বক্তব্য, ভীতি প্রদর্শন, মানহানিকর তথ্য প্রকাশ করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রহমান এম সোহেব নামের একটি ফেইসবুক আইডি থেকে ফেইসবুকে বিভিন্ন ভিডিও ক্লিপে অশ্লিল ও অশ্রাব্য ভাষা প্রয়োগ করে প্রচার ও শেয়ার করা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। এই মহলটি সরকারের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন আইনজীবিদের ছবি ও নাম ব্যবহার করে ফেইক আইডি খোলে এসব কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ঢাকার আইনজীবি মরিয়ম সুলতানা (৪০) বাদী হয়ে ডিএমপির বিভিন্ন থানায় সাধারন ডায়রী করেছেন। তাদের এধরনের কর্যকলাপ বন্ধ করতে ডিবি সাইবার অফিসে ওদের নাম ঠিকানা পরিচয় ও সকল ফেইক আইডি বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভোক্তভূগী অভিযোগ করেছেন।

সাইবার অফিস থেকে জানাযায়, রহমান এম সোহেব আইডির মালিক সোহেবুর রহমান ও তুহিন নামের একটি সিম থেকে এডভোকেট মরিয়ম সুলতানা (৪০) এর নাম ও ছবি ব্যবহার করে নানা অপপ্রচার করছে। জানাযায়, রহমান এম সোহেব নামের আইডি থেকে প্রধানমন্ত্রী, র্যব, পুলিশ, আইনজীবিদেরে নিয়ে বিভিন্ন মানহানিকর বানোয়াট, বিভ্রান্তিমূলক পোষ্ট করে যাচ্ছিল।

উক্ত পোষ্ট প্রচার, প্রকাশ ও শেয়ারের মাধ্যমে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর ভাবমূর্তি ক্ষুন্নসহ সুনাম নষ্ট হচ্ছে। এসব ফেইসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে এডভোকেট মরিয়ম সুলতানা ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৪,২৫,২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে মামলা করেন। মামলার আদেশ নং- ৫১, তারিখঃ ০৮/০৮ /২২ ইং।

সাইবার ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক ডিএমপি ঢাকা কোতয়ালী থানাকে মামলটি রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আদেশ দিয়েছেন। জানাগেছে, এ সব অপপ্রচার বন্ধ ও সনাক্ত করে তাদেরে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্ধা বিভাগ কাজ করে যাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102