রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

দুষ্টলোক মুক্ত ঢাকা চান মেয়র আতিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি আধুনিক নগরী করার কথা বলেছেন উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।কাফরুলের ইব্রাহীমপুরে অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুলে স্থানীয়দের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা প্রশস্তকরণ কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত সভার সভাপতির বক্তব্যে মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর অঞ্চলের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এসব ওয়ার্ডের রাস্তাঘাট এতটাই অপ্রশস্ত যে, বিপদের সময়ে জরুরি অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারত না। এমনকি এই এলাকার বাড়িঘর থেকে মৃতদেহ বাহিরে বের করাটাও খুবই কঠিন ছিল।প্রশস্ত রাস্তার গুরুত্ব অনুধাবন করেই অত্র এলাকার সাধারণ জনগণ একত্রিত হয়ে ভলান্টিয়ার হিসেবে এগিয়ে আসায় এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার অপ্রশস্ত রাস্তাগুলো প্রশস্ত করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন মেয়র।আতিক বলেন, এই এলাকার বাড়ির মালিকগণ তথা ভলান্টিয়ারগণ স্বেচ্ছায় মোট ২৭টি রাস্তায় বা রাস্তার অংশসমূহে প্রায় ১০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করেছেন। এ কাজ করতে গিয়ে অনেককে নিজেদের মূল্যবান স্থাপনার আংশিক ভাঙতে হয়েছে, মূল্যবান জমিও ছাড়তে হয়েছে।তিনি বলেন, সাধারণ জনগণের অসাধারণ ক্ষমতাবলে স্বেচ্ছায় ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডের রাস্তার প্রশস্ত করার কাজ করা হয়েছে। এই কাজে ঢাকা উত্তর সিটি করপোরেশন তথা বাংলাদেশ সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়েছে। এসব রাস্তা প্রশস্ত করতে গেলে জমি অধিগ্রহণ করতে হতো, অনেক টাকাও খরচ করতে হতো।জনগণের বৃহত্তর স্বার্থে এমন মহৎ উদ্যোগের জন্য বাড়ির মালিকদের ধন্যবাদ জানান মেয়র। বলেন, ঢাকাসহ সারা দেশের জন্যই এটি একটি রোল মডেল, একটি অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102