রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

লন্ডনে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী সংবর্ধিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

উৎফল বড়ুয়াঃ মানবিক সংগঠন সিলেট মিডিয়া কর্পোরেশনের উদৌগে লন্ডনে সিলেটের কৃতি সন্তান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিলেট মিডিয়া কর্পোরেশন এর চেয়ারম্যান কালাম মতিন লুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অলি আহমেদ এমবিই।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কল্যান পরিষদ ইউ কে এর সভাপতি ফজলুর রব সোহেল, উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের সভাপতি ফজলুর রহমান, শওকত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান বদরুল ইসলাম রাজা, কমিউনিটি নেতা জমিরুল ইসলাম, আব্দুল মান্নান, জিল্লুর রহমান, নেহাদুল ইসলাম শিপন, জগলু মিয়া, সাইদুল ইসলাম সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সংবর্ধিত অতিথি মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, আমি খুবই আনন্দিত এমন একটি সুন্দর আয়োজনে আমাকে সন্মানিত করার জন্য । নর্থ লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে এক ব্যতিক্রমী ডিনারের আয়োজনের জন্য আলহাজ্ব আবুল কালাম ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়া কর্পোরেশন এর সম্মানিত সেক্রেটারি মানবতার মহান ব্যক্তিত্ব আমাদের এলাকার সূর্য সন্তান জনাব আলী হোসেন সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা উক্ত সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102