রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের তুলাপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তুলাপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ওপর সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হেলাল মিয়া (৪০) ও কাজল মিয়া (২৫) ছুরিকাঘাতে মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য লুৎফুর রহমানসহ পাঁচজন আহত হয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয়ভুষণ রায় বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102