শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে ১ হাজার ৬শ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকার একটি গোডাউন থেকে এসব তেল জব্দ করা হয়।

দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদরে ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক  মতলব উত্তর উপজেলার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি গোডাউন থেকে আনুমানিক ১ হাজার ৬০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)  মোঃ হেদায়েত উল্যাহর উপস্থিতিতে জব্দকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102